বাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সেই সাথে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহিলা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকৌশলী সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা।
এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সাহানাজ আকতার, চাকুরী ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নিলুফার ইয়াসমিন, নির্যাতনের বিভিীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শরু করেছেন যে নারী তানিয়া ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সাবিনা বিবি নামে ৪জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
