১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালন
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে নারী নির্যাতন বন্ধ করি ‘কমলা রঙ্গের বিশ্বে নারী প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে,উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম।বিশেষ অতিথি ছিলেন,

গোাদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, রাজশাহী জেলা পরিষদ সদস্য শ্রীমতি কৃঞ্চনা দেবী উপজেলা মহিলা বিষয়ক শারমিন শাপলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)লাইলা তাসলিমা নাসরিন,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাফিজা তাবাসুম জিনিয়া, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর এ্যাসোসিয়েট অফিসার আব্দুল কুদ্দুস প্রমূখ। এ সময় বক্তরা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উৎযাপন উপলক্ষ্যে জযীতা অন্বেশনে বাংলাদেশ শীর্ষক আলোচনায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী গোদাগাড়ী রাজশাহীর পক্ষ থেকে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে। এর পরে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা নির্বাচিত ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন