সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি আড়াই দিন

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সাল থেকে সাপ্তাহিক ছুটি আড়াই দিন হচ্ছে। গত মঙ্গলবার সরকার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গালফ নিউজ জানিয়েছে, পহেলা জানুয়ারি থেকে সাপ্তাহিক কর্মদিবস হবে সাড়ে চার দিন। শুক্রবার অর্ধদিবস অফিস খোলা থাকবে। ওই দিন দুপুরের পর থেকে নিয়ে রোববার পর্যন্ত সাপ্তাহিক ছুটি উপভোগ করবেন কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বে আরব আমিরাতই প্রথম দেশ হতে যাচ্ছে, যেখানে জাতীয় কর্মসপ্তাহ পাঁচ দিনেরও কম হবে।

গত সোমবার থেকে সাপ্তাহিক কর্মদিবস শুরু হবে। প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে অফিস সময় শুরু হবে এবং সাড়ে আট ঘণ্টা কাজ করতে হবে কর্মীদের। শুক্রবার কর্মঘণ্টা হবে সাড়ে চার ঘণ্টা। এই দিনে কর্মীরা চাইলে বাড়ি থেকেও কাজ করতে পারবেন। সরকার জানিয়েছে, উৎপাদন বৃদ্ধি এবং কর্মজীবনের ভারসাম্য উন্নয়নের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris