সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ভারতে প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার তামিল নাড়ুতে বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির বিমানবাহিনী। এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুজনকে আহত অবস্থায় পাঠানো হয়েছে হাসপাতালে। ভারতীয় বিমান বাহিনী এক টুইটে জানিয়েছে, তাদের এমআই-সেভেনটিন হেলিকপ্টারটিতে জেনারেল রাওয়াতও ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। রাজনাথ বুধবারই এ বিষয়ে সংসদকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাওয়ার পথে কুনুরে কপ্টারটি দুর্ঘটনায় পড়ে। জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকাও ছিলেন কপ্টারে। তাদের অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ভাষ্য কর্তৃপক্ষের তরফ থেকে আসেনি।

এমআই ১৭ভি৫ হেলিকপ্টারটি কুনুরের গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ার পরপরই তাতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। টেলিভিশনে দেখানো ভিডিওতে পাহাড়ের ধারে ছড়ানো ছিটানো কপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। গাঢ় ধোঁয়া, আগুন ও উপড়ানো গাছের কারণে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। ৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন; সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় সাধনের জন্যই পদটি বানানো হয়েছে। রাওয়াতকে পরে নতুন সৃষ্ট সামরিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris