সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গ্ল্যামার জগতে শচীনকন্যা সারা

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বাবা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় এ তারকার আদুরে কন্যা সারা টেন্ডুলকার। তারকার সন্তানেরা সাধারণত অন্তর্জাল শাসন করেন। সারাও ব্যতিক্রম নন। লন্ডন কলেজ থেকে ওষুধশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবর, এবার মডেলিং দুনিয়ায় পা রাখলেন সারা টেন্ডুলকার। সম্প্রতি এক পোশাকের ব্র্যান্ডের হাত ধরে গ্ল্যামার জগতে পা রাখেন এ স্টার কিড। এরই মধ্যে ইনস্টাগ্রামে সারার অনুসরণকারীর সংখ্যা ১৬ লাখের বেশি। প্রচারের আলোয় থাকা সারা বারবার নজর কাড়েন তাঁর স্টাইল ও ফ্যাশন-সেন্সের কারণে। সারা যখন মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন তরঙ্গ তোলেন।

সারল্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সারা জয় করেছেন অসংখ্য অনুরাগীর মন। মাঝে গুঞ্জন উঠেছিল, বলিউডে পা রাখছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন বাবা শচীন। সারার সঙ্গে ভিডিওতে রয়েছেন আরও দুই মডেল বনিতা সাঁধু ও তানিয়া শ্রফ। সারা ভিডিও শেয়ার করতেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বর্তমানে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে থাকেন সারা। প্রায়ই গুঞ্জন শোনা যায়, তিনি ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেম করছেন। ১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাঁদের দুই ছেলেমেয়েÑসারা ও অর্জুন।


আরোও অন্যান্য খবর
Paris