সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আজীবন সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমিন

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : সাবিনা ইয়াসমিন। সংগীতশিল্পী হিসেবে খ্যাতি বিশ্বজুড়ে। মাত্র ৭ বছর বয়সে সংগীত যাত্রা শুরু হয়েছিল এই গুণী শিল্পীর। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে এবং এই ধারাবাহিকতায় তার চলচ্চিত্রে প্লে-ব্যাক শিল্পী হিসেবে পথচলা অব্যাহত থাকে। কিংবদন্তি এই সংগীতশিল্পী গত ৫ দশকে প্রায় ১৪ হাজারের বেশি গান গেয়েছেন। সংগীত জীবনে পেয়েছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ১৯৮৪ সালে তিনি একুশে পদক পান।

১৯৯৬ এ পান স্বাধীনতা পুরস্কার। এবার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০২১ এ আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামাইকার আমাজোরা হলে এ পুরস্কার প্রদান করা হয়। সাবিনা ইয়াসমিন গান গেয়ে মুগ্ধ করেছেন দর্শক-শ্রোতাদের। গত ১৯ বছর ধরে অনুষ্ঠানটি নিয়মিত আয়োজন করে আসছে শো টাইম মিউজিক। এবার বাংলাদেশ থেকে অনেক তারকা এই আয়োজনে অংশগ্রহণ করলেও তাদের পরিবেশনা না থাকায় দর্শকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যেকের সামগ্রিক কাজের ওপর বিবেচনা করে এ পদক দেওয়া হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। গত ৪ ডিসেম্বর বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন আয়োজক আলমগীর খাঁন আলম ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, চিত্রনায়িকা বুবলী, অভিনেত্রী ফারিয়া শাহরিনসহ অনেকে।


আরোও অন্যান্য খবর
Paris