বাগমারায় পিএফজি’র ফলোআপ মিটিং
মচমইল থেকে সংবাদদাতা : ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের’ সহযোগিতায় ও ‘পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ(পিএফজি)’ বাগমারার উদ্যোগে গতকাল বুধবার সকালে বাগমারা প্রেসক্লাব মিলনায়তনে মাসিক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে ও পিএফজি মেম্বার ছাত্রলীগ নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় ফলোআপ মিটিংয়ে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা ফ্যাসিলিটেটর আল আমীন মিয়া।
এ সময় বক্তব্য রাখেন পিএফজি’র অন্যতম সদস্য ভবানীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধাপক ও জেলা বিএনপি’র সদস্য মেজবাহুল হক দুলু, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান চকো, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুস সামাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি মেম্বার সাংবাদিক ইউসুফ আলী,
আফাজ্জল হোসেন, আকবর আলী, আব্দুল মতিন, জিল্লুর রহমান দুখু, হীরা খাতুন, নরশাদ, আহসান হাবিব । অনুষ্ঠানে বাগমারা পিএফজি’র উপদেষ্টা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবু তালেব ভরতের বেঙ্গালোরে চিকিৎসাধীন থাকায় তার আশু রোগ মুক্তিকামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
