১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খালেদার মুক্তি-বিদেশে চিকিৎসার দাবি রাবিতে

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ৬:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
খালেদার মুক্তি-বিদেশে চিকিৎসার দাবি রাবিতে
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানবন্ধনে শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, সুষ্ঠু গনতান্ত্রিক রাষ্ট্রে একজন মানুষের চিকিৎসা পাওয়া গণতান্ত্রিক অধিকার। সেখানে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়া তো কোন অবরাধ করেনি তাহলে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই ওঠে না।

আইনের সাথে রাজনৈতিক বিতর্ক খুবই অপ্রাসঙ্গিক। তিনি বর্তমানে অনেক রোগে আক্রান্ত। বিভিন্ন শর্তের বেড়াজালে ফেলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ করে বক্তারা আরো বলেন, খালেদা জিয়া আপনার রাজনৈতিক মতাদর্শের বিপরীত হতে পারে। কিন্তু সবার আগে সে এই দেশের একজন নাগরিক। এমন অবস্থায় তার চিকিৎসার ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধে যাদের সবচেয়ে বড় ভুমিকা রয়েছে তাকে আইনের ফাঁকফোকর দেখিয়ে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন