তাহেরপুরের প্রতিষ্ঠাতা মেয়র আলো খন্দকার’র মৃত্যুবার্ষিকী পালিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র, বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ৮টায় তাহেরপুর পৌরসভা চত্বরে শহীদ আলো খন্দকার এর প্রতিকৃতিতে পরিবার ও পৌর সভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌরসভার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, সচিব মতলেবুর রহমান, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক হাফিজুর রহমান, কাউন্সিল বাবুল খা, শামসুল আলম, কার্তিক শাহ, মিন্টু পিয়াদা, সমসের আলী, শিউলি খাতুন, এরশাদ আলী, রইচ উদ্দিন সহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
