১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে যাত্রা শুরু করলো কর্মকর্তা সমিতি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ৬:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে যাত্রা শুরু করলো কর্মকর্তা সমিতি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণের মাধ্যমে ‘কর্মকর্তা সমিতি’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল দুপুরে রুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে ‘কর্মকর্তা সমিতি, রুয়েট’ এর সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে এই নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন সহ বিভিন্ন দপ্তর, বিভাগ ও শাখার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে আছেন, আরিফ আহম্মদ চৌধুরী (অতিরিক্ত রেজিস্ট্রার, রেজিস্ট্রার দপ্তর), নাজিম উদ্দিন আহম্মদ (কম্পট্রোলার), ডাঃ মোঃ মোকসেদ আলী ( চীফ মেডিকেল অফিসার), প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন, ভারপ্রাপ্ত চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার মোহা: মাহবুবুল আলম, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার দিলীপ কুমার ঘোষ, চীফ যন্ত্রকৌশল বিভাগের টেকনিক্যাল অফিসার আশফাকুল বারী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, যানবাহন শাখার সেকশন অফিসার নাসির উদ্দিন শাহ্, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সেকশন অফিসার রাইসুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড় প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন