১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোয়ালকান্দি ইউনিয়নে নৌকার প্রার্থী আলমগীরের মনোনয়ন ফরম দাখিল

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ৬:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোয়ালকান্দি ইউনিয়নে নৌকার প্রার্থী আলমগীরের মনোনয়ন ফরম দাখিল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ারম্যান আলমগীর সরকার চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে রিটানিং কর্মকর্তা উপজেলা মৎস্য অফিসার রবিউল করিমের দপ্তরে গিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। আলমগীর সরকার উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।

আলমগীর সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। মনোনয়ন ফরম দাখিল কালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য জাফর মাস্টার, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক মোল্লা, আনিছুর রহমান শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান,

ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, প্রভাষক মকবুল হোসেন মোল্লা, প্রভাষক এবাদুল হক, আব্দুর রউফ সরকার রাজু,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল কাফি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুন প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন