যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রেস বিজ্ঞপ্তি : আজ বুধবার ও কাল বৃহস্পতিবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে না। বিক্রয় ও বিতরণ বিভাগ-৫, নেসকো লিঃ, রাজশাহী’র নির্বাহী প্রকৌশলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী দপ্তরের সুগারমিল ও জুটমিল ফিডারের সকল বিদ্যুৎ চলতি শীত এবং আসন্ন বসন্ত মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা শাখা প্রশাখা কর্তন কাজের জন্য আজ বুধবার (৮ ডিসেম্বর) সুগারমিল ফিডারের অন্তর্গত কাটাখালী বাজার, আদর্শ কলেজ, এমাদপুর নতুনপাড়া, হরিয়ান বাজার, রূপসীডাঙ্গা, হরিয়ান তেঁতুলতলা, পালানের মোড়, হরিয়ান বাইপাস,
মৃধাপাড়া, দহপাড়া, আদর্শ কলেজপাড়া, হরিয়ান সুগারমিল, সুগারমিল কলোনি ইত্যাদি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং বুধবার ও বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর) জুটমিল ওভারহেড ফিডারের অন্তর্গত কাটাখালী বাজার, রাজশাহী জুটমিল, জুটমিল গেট, কাটাখালী পৌরসভা, সমসাদিপুর গ্যারেজ, পাহাড়পুর, কাপাশিয়া সর্দারপাড়া, এমাদপুর, সুচরন ইত্যাদি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন।
