১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর ৮৯ শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা ৯ ডিসেম্বর

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ৬:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর ৮৯ শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা ৯ ডিসেম্বর
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : রাজশাহী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর সকাল ১১:৩০ ঘটিকায় মানব সম্পদ উন্নয়ন প্রর্শিক্ষণ কেন্দ্র, সপুরা রাজশাহীর হল রুমে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হবে।

‘বেগম রোকেয়া দিবস’ ২০২১ উদযাপন উপলক্ষে এ সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মো: হুমায়ুন কবীর, বিভাগীয় কমিশনার রাজশাহী এবং সভাপতিত্ব করবেন আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন