সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

বেলজিয়ামের চিড়িয়াখানায় ২ জলহস্তী করোনা আক্রান্ত

Paris
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানায় থাকা দুটি জলহস্তী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এই প্রজাতির প্রাণী প্রথমবারের মতো করোনা আক্রান্ত হলো। খবর দ্য গার্ডিয়ানের। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া জলহস্তী দুটির নাম ইমানি ও হেরমাইন। তাদের বয়স একজনের ১৪ বছর, আরেকজনের ৪১ বছর। শুধু নাক দিয়ে পানি পড়া ছাড়া আর কোন উপসর্গ নেই তাদের। জলহস্তী দুটোকে আলাদা করে রাখা হয়েছে। তবে প্রাণী দুটি কীভাবে করোনা আক্রান্ত হলো তা এখনও জানা যায়নি।

তাদের কেয়ারটেকারেরও করোনার কোন উপসর্গ দেখা যায়নি এবং চিড়িয়াখানার অন্য প্রাণীদেরও পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। পশুচিকিৎসক ভ্যাকাম্যান বলেন, ‘আমার জানামতে এই প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা। বিশ্বে এই ভাইরাসটি গরিলা, ওরাংওটাং, শিম্পাজি এবং বিড়ালজাতীয় প্রাণীদের মধ্যে শনাক্ত হয়েছিল আগে।’


আরোও অন্যান্য খবর
Paris