সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ভারত সফরে পুতিন

Paris
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

এফএনএস : দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ভারত-রাশিয়া সামিটে অংশ নিতে গতকাল সোমবার দিল্লি পৌঁছানোর কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। বিশ্বজুড়ে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সৃষ্টি হওয়া উদ্বেগের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। পাশাপাশি, টু প্লাস টু বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ। এদিকে, ২০১৯ সালের নভেম্বরে ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পর এই প্রথম বৈঠকে মুখোমুখি হবেন মোদি ও পুতিন।

জানা গেছে, এই সফর থেকে প্রযুক্তি ও প্রতিরক্ষাসহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। বিশেষ করে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে কথা বলবেন মোদি ও পুতিন। এই বার্ষিক সম্মেলনের আগে দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দিল্লিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের সঙ্গে আলোচনায় বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

একইভাবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সারজেই শৈগুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, মোদির সঙ্গে পুতিনের বৈঠকে এস-৪০০ মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা হতে পারে। এই মিসাইল সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ ইতোমধ্যে ভারতে পৌঁছতে শুরু করেছে। যা নিয়ে ঘোর আপত্তি রয়েছে আমেরিকার।


আরোও অন্যান্য খবর
Paris