১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ওয়ার্ল্ড ভিশন’র পথচলার ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ওয়ার্ল্ড ভিশন’র পথচলার ৫০ বছর পূর্তি উদযাপন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : উন্নয়নের যাত্রায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাজশাহীর পবায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পবা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর, ফিল্ড প্রোগ্রাম অপারেরেশন, প্লেইন ল্যান্ড ক্লাস্টার জেনী মিলড্রেড ডি ক্রুজ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পবা এরিয়া প্রোগ্রামের আয়োাজনে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। উল্লেখ্য যে, ‘উন্নয়নের যাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সাথে আছি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ! লক্ষ্য: আমাদের প্রতিশ্রুতি-২০৩০’ স্লোগানকে সামনে রেখে সংস্থাটির উদ্যোগে নৃত্য শোভা যাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, ৫০ বছরের থিম সং ও তথ্যচিত্র প্রদর্শন, লোগো উত্তোলন, কেক কাটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রাম অফিসের কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন ক্লাস্টারের আমন্ত্রিত অতিথি এবং সহযোগী সংগঠনের সদস্যসহ প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন