বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময়
বাগমারা প্রতিনিধি : বাগমারায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় এমপি ইঞ্জি এনামুল হক। গত রবিবার রাতে এমপি’র ব্যবসায়িক প্রতিষ্ঠান সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এমপি এনামুল হক আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে বাগমারায় অনুষ্ঠিত ইউপি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিফ’র্ন পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, যে কোন উপায়ে আগামী ৫ জানুয়ারী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।
এখানে দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের প্রার্থী বলে কাউকে কোন এ্যাডভান্টেজ (সুবিধা) নিতে দেওয়া হবে না। এ বিষয়ে ডিজিএফআই ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষের সাথে আমি মতবিনিময় করেছি। তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি এখানে দলীয় পরিচয়ে কেউ যেন কোন অন্যায় অনিয়ম করে রেহাই না পায়। আপনারা কঠোর হস্তে তাদের দমন করবেন। সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করবেন। এ সময় তিনি বাগমারায় বিগত দিনের সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে দাবী করে বলেন, আমরা চাই ভোট কেন্দ্রে শতভাগ ভোটারের উপস্থিতি। ভোট কেন্দ্র সহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে তবেই ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন।
আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করে চলেছি। এর আগে ইঞ্জি এনামুল হক বাগমারার বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন। এ সময় তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তদের উদ্দেশ্যে একই বক্তব্য তুলে ধরে বলেন, আপনারা ভোটারদের কাছে যান তাদের মন জয় করুন। সেই সাথে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট পক্ষকে সর্বাত্বক সহযোগিতা করবেন।
