বাগমারায় বিজয় দিবসের প্রস্তুতিসভা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপি নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠ আয়োজন বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে বক্তব্য রাখেন, মহান বিজয় দিবস উদযাপন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম. মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, থানার তদন্ত আফজাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
