১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ৫নং ওয়ার্ডে এ্যাডভকেসী সভা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ৮:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ৫নং ওয়ার্ডে এ্যাডভকেসী সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভকেসী ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরুল আমিন, রাসিক সংরক্ষিত কাউন্সিলর জোন-২ আয়েশা খাতুন নাদিরা, অবঃ এজিএম সোনালী ব্যাংক লিঃ রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগ ০৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ তানজির হোসেন দুলাল,

স্যানেটারী ইন্সপেক্টর রাসিক মোঃ আতিকুল হক মসজিদ কমিটি সদস্য শামসুল আলম খান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ৫৫জন স্বেচ্ছাসেবী। সভা পরিচালনা করেন স্বাস্থ্য সুপারভাইজার ও টিম লীডার তারেক হাসান ও ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া। সভায় আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৬মাস থেকে ১১মাস বয়সী ও ১২মাস হতে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সবাইকে আহব্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি কামরুজ্জামান কামরু ০৫নং ওয়ার্ডে একটি শিশু ও যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে যেন বাদ না পড়ে সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ০৫নং ওয়ার্ডে ১৯০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন