১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর বাঘায় দুই দোকানে অর্থদন্ড

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ৮:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর বাঘায় দুই দোকানে অর্থদন্ড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় দুই দোকানে অর্থদন্ড করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল আড়ানী পৌর বাজারের মিষ্টির দোকানে ও কসমেটিকসের দোকানে বিশেষ অভিযান চালিতে পৃথকভাবে সাত হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়ানী পৌর বাজারের নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারে অপরিস্কারের কারনে মালিক উত্তম কুমারের পাঁচ হাজার টাকা

ও ঢাকা গিফট কর্নার কসমেটিকসের দোকানের মালামালে মেয়াদ উত্তীর্ণের কারনে মালিক হযরত আলীর তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন মাসুম আলী এই অর্থদন্ড করেন। বিষয়টি নিশ্চিত করেন বাঘা উপজেলা স্যানিচারী ইন্সপেক্টর আবদুল হান্নান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন