১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাবা বিনা প্রতিদ্বন্দ্বীয় মেম্বার ছেলের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ৮:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাবা বিনা প্রতিদ্বন্দ্বীয় মেম্বার ছেলের মনোনয়ন প্রত্যাহার
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে বাবা আবদুর রহমান দর্জি বিনাপ্রতিদ্বন্দ্বীয় মেম্বার নির্বাচিত হয়েছেন। ছেলে রুবেল রানা গতকাল সোমবার স্বতন্ত্র চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মার মধ্যে চকরাজাপুরে ১৫টি চর নিয়ে ইউনিয়ন গঠিত। এ ইউনিয়ন পরিষদের চৌমাদিয়াচর নিয়ে ২ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫১ ও নারী ভোটার ৩০৫ জন। আবদুর রহমান দর্জি চকরাজাপুর ইউনিয়ন আ.লীগের আইন বিষয়ক সম্পাদক।

তিনি ২০১৬ সালের ৪ জুন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীয় মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এবারের ২০২১ সালের ২৬ ডিসেম্বর নির্বাচনেও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বীয় মেম্বার নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ২০০৩ সালে এই ওয়ার্ডে মেম্বার ছিলেন। তার ছেলে রুবেল রানা নৌকাকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আবদুর রহমান দর্জি বলেন, মানুষের পাশে থাকার কারনে মানুষ আমাকে পরপর দুইবার বিনাপ্রতিদ্বন্দ্বীয় মেম্বার নির্বাচিত করলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রুবেল রানা বলেন, আমার বাবা বিনাপ্রতিদ্বন্দ্বীয় মেম্বার নির্বাচিত হয়েছেন। আমিও বাবার মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছিলাম। আ.লীগের রাজনীতি করি।

মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পায়নি। দলীয় সিদ্ধান্ত মেনে নৌকাকে সমর্থন দিয়ে আমার প্রার্থীতা প্রত্যারহার করে নিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আবদুর রহমান দর্জি বিনা প্রতিদ্বন্দ্বীয় মেম্বার নির্বাচিত হয়েছেন। তার ছেলে রুবেল রানা তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৯৫৬ ও নারী চার হাজার ৭৫৪ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন