রাজশাহীতে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি : ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর শাখা। গতকাল সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন ছাত্রমৈত্রীর সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি র্যালি বের করা হয়।
শ্লোগানে শ্লোগানে মুখরিত র্যালিটি জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
