সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র

Paris
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : তাইওয়ানে যদি বেইজিং কোন রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে চীনকে হুঁশিয়ারি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তাইওয়ানে চীনা নেতারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে বলেন, আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে ভাববেন যাতে নতুন কোনো সঙ্কট তৈরি না হয়, আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এটি কারো স্বার্থ রক্ষা হবে না।

শুক্রবার সংবাদমাধ্যম ‘রয়টার্স নেক্সট’ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ মুহূর্তে চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অনেক বেশি সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা সেখানে সরাসরি সেনা পাঠাবে কিনা এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দেন নি ব্লিংকেন। তিনি বলেন, আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে, তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সব সময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।


আরোও অন্যান্য খবর
Paris