সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আমদানি পণ্যে ওজনে গরমিল, রপ্তানি বন্ধ করলো ভারত

Paris
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আমদানি করা পণ্যের ওজনে গরমিলের অভিযোগ দেওয়ায় রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ট্রাক চালক সমিতি। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ওই দেশের ওজনের সঙ্গে এদেশের ওজনে মিল নেই। বিষয়টি কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়।

এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এ কারণে ভারতীয় ট্রাক চালক সমিতি হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এ বিষয়ে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারত ব্যবসায়ীরা পণ্য রপ্তানি কেন বন্ধ করে দিলো এ বিষয়ে আমাদের কোনো লিখিত চিঠি দেয়নি।


আরোও অন্যান্য খবর
Paris