নতুন প্রেসিডিয়াম সদস্য লিটনকে আল-আকসার পরিবারের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নগরীর সনামধন্য ডেভেলপার্স প্রতিষ্ঠান আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। গতকাল রোববার বিকেলে নগর ভবনের মেয়রের দপ্তরে আল-আকসা প্রাইভেট লিমিটেডের পক্ষে রাসিক মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আল-আকসা পরিবার। শুভেচ্ছান্তে আল আকসার পক্ষে রাসিক মেয়রের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আল-আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, প্রতিষ্ঠানটির সিইও রোকসানা পারভিন, প্রকৌশলী নয়ন প্রামানিক, ব্রান্ড ম্যানেজার রাজ বাবু, মার্কেটিং ম্যানেজার আওয়াঙ্গজেব রানা, হিউম্যান রিসোর্স অফিসার সানজিদা রহমানসহ আল আকসা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। ফুলেল শুভেচ্ছা শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী মেয়র লিটনের সাথে চা চক্রে সংক্ষিপ্ত আকারে নগরীর অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন। নগরীর অবকাঠামোগত উন্নয়নে মেয়রের ভূমিকার ভূয়সি প্রশংসাও করেন।
শুভেচ্ছা নিবেদন শেষে মিজানুর রহমান কাজী উপস্থিত সাংবাদিকদের বলেন, রাসিক মেয়রের অক্লান্ত পরিশ্রম আর উন্নত চিন্তা চেতনার ফলশ্রুতিতে মফস্বল শহর রাজশাহী আজ ঢাকা চট্রগ্রামের মতো উন্নত শহরের দিকে ধাবিত হয়েছে। মেয়রের একক চেষ্টা আর সহোযোগিতায় আজ এই শহরে উন্নত ও চোঁখধাধানো সূউচ্চ ভবন চোঁখে পড়ে। আবাসন খাতকে আরো বেশি উচ্চ আসনে নিয়ে যাবার জন্য মেয়র লিটনের সূদুর প্রসারি চিন্তা ভাবনা আর সহোযোগিতা আমরা সর্বদা কাম্য করি।
