নরদাশ ইউপিতে নৌকার প্রার্থী আবুলের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন
মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেছেন। রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে তিনি এই ফরম উত্তোলন করেন। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল উপজেলার নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তিনি এরই মধ্যে নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেই সাথে তিনি পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন। দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেন। নরদাশ ইউনিয়নে তিনি প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তিনি ওই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আরকেএম মোসলেম উদ্দীনের ছেলে। পিতার আদর্শ নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন।
