সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুলিশে দ্বারস্থ ‘কাঁচা বাদাম’র গায়ক

Paris
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই গানের গায়ক ভুবন বাদ্যকর। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন আর ভুবন বাদ্যকরের গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফেইসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠছে তার গান। তার গান দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন অনেকে। কিন্তু তার ভাগ্যে কিছুই জুটছে না। এই অভিযোগ নিয়েই থানায় হাজির ভুবন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভুবনের অভিযোগ ‘কাঁচা বাদাম’ গানটি তার লেখা ও সুর করা।

কিন্তু এই গানে অনেকে লাভবান হলেও তার লাভের অঙ্ক শূন্য। তিনি চাইছেন পুলিশ বিষয়টি তদন্ত করে তার প্রাপ্যটা পেতে সাহায্য করুক। সংবাদমাধ্যমে ভুবন বাদ্যকর জানান, প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন। অভিযোগ জানাতে থানায় গেলে সেখানেও অনেকে সেলফি তোলার জন্য তাকে ঘিরে ধরেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া ভুবন বাদ্যকরের সংসার।

প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন। মাত্র ১৫ হাজার রুপিতে পুরোনা একটি মোটরবাইক কিনেছেন, সেটিতে চড়েই গ্রামে গ্রামে বাদাম বিক্রি করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris