বাগমারায় শেখ ফজলুল হক মণি’র জন্মদিন পালিত
মচমইল থেকে সংবাদদাতা : মুক্তিযুদ্ধের সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম,
ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
