১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদের পিতার ইন্তেকাল

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ৮:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদের পিতার ইন্তেকাল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য দেলওয়ার আলী ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ফিরোজ খান ফরহাদের পিতা ফরিদ উদ্দিন বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দেলওয়ার আলী এর জানাযার নামাজ গতকাল শনিবার সকাল ১০টায় ছোটবনগ্রাম হাউজিং মাঠে ও ফরিদ উদ্দিন বাবু এর জানাযার নামাজ বাদ যোহর শাহ্মখদুম থানা মোড় সংলগ্ন বাংলাদেশ ব্যাংক মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শাহ্মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসকান আলী সরদার, ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জানবক্স, নগর যুবলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সহ-সভাপতি আরেফির পারভেজ বন্ধন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন