১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধূমকেতু নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ৭:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ধূমকেতু নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ধূমকেতু নিউজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। ধূমকেতু নিউজ মুক্তিযুদ্ধের পক্ষে যেভাবে কথা বলে আসছে ভবিষতে এভাবেই কথা বলবে এটা আমাদের প্রত্যাশা। গতকাল শনিবার দেশের ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ ধূমকেতু নিউজের এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন অফিসে দেশের ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মহিদুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক মাহাবুবুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী ফটো জানালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম, শুভাকাঙ্খি, বিভিন্ন গনমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন