সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানে সম্মতি ছাড়া নারীর বিয়ে নয়

Paris
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে নতুন একটি ডিক্রি জারি করেছে তালেবান সরকার। এতে বলা হয়েছে, নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিয়েতে অবশ্যই তাদের সম্মতি নিতে হবে। গতকাল শুক্রবার এ ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ডিক্রিতে বলা হয়েছে, ‘এক জন নারী সম্পত্তি নয়, তিনি সম্মানিত ও স্বাধীন।

শান্তির বিনিময়ে বা শত্রুতা শেষ করার জন্য কেউ তাকে কাউকে অন্যের কাছে হস্তান্তর করতে পারে না।’এতে নারীদের বিয়ে ও ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। নারীদের জোর করে বিয়ে দেওয়া যাবে না এবং মৃত স্বামীর সম্পত্তি বিধবাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। নতুন সরকার কর্মক্ষেত্রে নারীদের নিষিদ্ধ করে।


আরোও অন্যান্য খবর
Paris