সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রেও ‘ওমিক্রন’ শনাক্ত

Paris
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম যে ব্যক্তির ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তিনি করোনার দুই ডোজ টিকাপ্রাপ্ত। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন।

এর সাতদিনের মাথায় তিনি করোনা আক্রান্ত হন। খবর রয়টার্সের। শীতকালে করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে জোর কাজ চালিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্য মার্চ পর্যন্ত ভ্রমণকারীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন।

গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত নতুন ধরনকে প্রাথমিকভাবে ওমিক্রন বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৪ দেশে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে।


আরোও অন্যান্য খবর
Paris