সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সঙ্গীত অবমাননার অভিযোগ মমতার বিরুদ্ধে জাতীয়

Paris
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভারতের জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক বিজেপি নেতা। এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণে নেমেছেন রাজ্য বিজেপির নেতারাও। তবে তৃণমূলের দাবি এ অভিযোগ ভিত্তিহীন। এদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করছেন মমতা। সম্প্রতি মুম্বাই সফরে এমনই এক বৈঠককে ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বৈঠকে হঠাৎ করেই বসে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি।

পরে দাঁড়ালেও কয়েক লাইন গেয়ে আবার মাঝপথে জয় মহারাষ্ট্র বলে স্লোগান দেন। এভাবে গেয়ে মমতা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলেই অভিযোগ বিজেপির। এএনআই’র প্রতিবেদনে বলা হয়, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সঙ্গীত প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেতার অভিযোগ, ‘বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা’ এবং তারপরে ‘৪ বা ৫টি স্তবকের পরে হঠাৎ জাতীয় সঙ্গীত থামিয়ে দেন তিনি’।


আরোও অন্যান্য খবর
Paris