১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ৭:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : রাজশাহী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ২০২১ তারিখ সকালে জেলা প্রশাসকের অফিস চত্বরে এক ‘পথসভা’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ২০২১ উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত পথসভায় আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকলের সহযোগিতায় বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। কিন্তু এই সাফল্য টেকসই করতে কিছু কিছু নেতিবাচক বিষয় কমিয়ে আনতে হবে এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ দূর করতে হবে।

এর মধ্যে নারী নির্যাতন অন্যতম। পথসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মর্জিনা পারভীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন বক্তৃতা করেন। পথসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন