১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটের নতুন শিক্ষকদের ফাউন্ডেশন প্রশিক্ষণ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটের নতুন শিক্ষকদের ফাউন্ডেশন প্রশিক্ষণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পঞ্চম ব্যাচের চারদিনের ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার রুমে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাহার আলী।

উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এনএইচএম কামরুজ্জামান সরকার, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফফার খান। উদ্বোধনী সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৩৩ জন নতুন শিক্ষক অংশ নিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন