বাগমারায় অগ্নিকান্ডে কৃষকের বাড়ি ভষ্মিভুত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অগ্নিকান্ডে নিবারন চন্দ্র নামের এক কৃষকের বাড়ি পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। অগ্নিকান্ডের সময় বাড়িতে লোকজন না থাকায় আগুন দ্রুত আগুন নেভানো সম্ভব হয়নি বলে এলাকার লোকজন জানিয়েছেন। বিদ্যুতের শকসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন এলাকার লোকজন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূবেই বাড়ির সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন জানান, গত বুধবার সকালে উপজেলার সাইপাড়া গ্রামের নিবারনসহ পরিবারের অন্যান্য সদস্যরা মাঠে কাজ করতে যায়।
বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় লোকজন তার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান। ওই সময় স্থানীয় মহিলারা চিৎকার শুরু করে। এলাকার পুরুষ লোকজন মাঠে কাজ করার কারনে বাড়িঘরে কোন পুরুষ মানুষ ছিল না। মাঠ থেকে লোকজন বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে বর্থ্য হয়। পরে ঘটনাটি বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই বাড়ির আসবাবপত্র ও সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
ধারনা করা হচ্ছে বাড়িতে অগ্নিকান্ডের কার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান জানান, খোঁজ খবর নেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতা করা হবে।
