সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কুকুরের জামা কিনতে নিজের পোশাক বিক্রি!

Paris
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যেসব পোশাকে পরে দর্শকের সামনে হাজির হয়েছেন সেগুলোর কিছু বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে পোশাক বিক্রির কথা জানান স্বস্তিকা। ‘চারপেয়ে আছে চেয়ে’ শিরোনামে একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘হ্যাপি ভৌ ভৌ টু মি…ডিসেম্বর মানেই প্রি-নিউ ইয়ারের টুনিলাইটের সঙ্গে আমার জন্মদিনের মাস। বয়স বাড়ার সুবিধে হলো অনেক কিছু ছেড়ে দেয়া যায় খুব সহজে, ভালোবেসে। ভালোবেসে আর একটা জিনিস করা যায়ৃআবদার।

এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে। এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি, এমন কিছু জামাকাপড়, গয়নাগাটি যেগুলো আমার খুব প্রিয়। তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই টাকায় আমার খুব প্রিয় কিছু ‘ভৌ ভৌ’দের শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবেৃআরও অনেক কিছু।’ অভিনেত্রী জানান, দেশের যেসব এনজিও কুকুর নিয়ে কাজ করে তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করছেন তিনি। ডিসেম্বরের প্রথম দিন থেকেই সেসব পোশাক বিক্রি শুরু হবে। করোনার সময়েও দেখা গেছে সমাজসেবী স্বস্তিকার তৎপরতো। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বার্তা দেয়াসহ অসুস্থদের জন্য চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও ওষুধের ব্যবস্থা করেছিলেন ‘জাতিস্মর’র নায়িকা।


আরোও অন্যান্য খবর
Paris