মহিলা পরিষদ রাবি শাখার মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবস ২০২১ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাবি শাখার সভাপতি অধ্যাপক রাশেদা খালেক।
সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধুরী রায় চৌধুরী, কল্পনা রায় ভৌমিক, শুভ্রারানী চন্দ, সাংগঠনিক সম্পাদক শরীফা খাতুন, বনগ্রাম পড়া কমিটির চম্পা, মাসকাটাদীঘির শাহনাজ রানু প্রমুখ। এ পক্ষের প্রতিপাদ্য বিষয়: নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, ‘‘সমঅধিকার নিশ্চিত কর।”
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
