১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক প্রকাশ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর মাতা কমেলা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কমেলা বেগম এর জানাযার নামাজ আজ সোমবার বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন সহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পরিবারবর্গ ও মুসল্লিগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন