সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

এক ডোজ টিকাতেই যাওয়া যাবে আরব

Paris
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

এফএনএস : করোনার এক ডোজ টিকা নিয়েই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশি পর্যটকরা। আগামী শনিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। গত শনিবার এক ঘোষণায় জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় সৌদির মন্ত্রণালয় জানায়, করোনার প্রতিষেধক টিকার একটি ডোজ নেওয়া থাকলেই বিশ্বের যেকোনও দেশ থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি মিলবে।

নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে ঢোকার পর তিন দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূল। আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশে শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উদ্বেগের মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো সৌদি। যদিও ওমিক্রন মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে সৌদিমুখী আফ্রিকার ৭ দেশের বিমান চলাচল বাতিল করেছে দেশটির সরকার।

করোনার সংক্রমণ কমে আসায় সৌদিতে প্রবেশে বিধিনিষেধ ধীরে ধীরে প্রত্যাহার নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এক ডোজ টিকা নিয়ে দেশটিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো। গত বুধবার দ. আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশ আফ্রিকার সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করছে।


আরোও অন্যান্য খবর
Paris