১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে গবেষণা দল

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে গবেষণা দল
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কর্ম-তৎপরতা উন্নয়ন ও গবেষণা নিয়ে গবেষনা এলাকা পরিদর্শন যশোরের গণগবেষণা দল।রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে শনিবারসহ দুইদিন (২৭ নভেম্বর) যশোরের গণ-গবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি শিক্ষা সফরে আসেন। গণ-গবেষণা দলটি উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল.তালাই কুন্দলিয়া, গোগ্রাম ইউনিয়নের গুণীগ্রাম, উদপুর, দেওপাড়া ইউনিয়নের জিওলমারী ও জুগিডাইং গ্রামে পরিদর্শন করে সামাজিক সমস্যাগুলো চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন।

এ সময় সফরকারী দলের নেতৃত্বে ছিলেন যশোরের রিইব এর গবেষণা সহকারী মিনা বিশ^াস ও জয়ন্ত দাস এবং স্বাগতিক দলের নেতৃত্বে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য রিইব এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৩টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৩টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্ম-তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন