১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে আ’লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ৫:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে আ’লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ইউপি নির্বাচন পরবর্তী উপজেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী কমিটির বিশেষ সভা আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খাঁনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবন চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও জেলার সদস্য মর্জিনা পারভিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ এজাজুল হক মানু, জেলা সাংঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন