১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ৫:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা পরিষদের শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টায় সচিব ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো: মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২০০টি কেন্দ্র হতে আগত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

সভায় উপস্থিত সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের নিকট ২০২১ সালের এইচএসসি পরীক্ষা প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করা হয় এবং তাঁদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন।

এবার এইচএসসি পরীক্ষার মোট শিক্ষার্থীদের সংখ্যা ১,৫০,৭৪৫ জন। এদের মধ্যে ছাত্র ৭৯,৫১৭ জন এবং ছাত্রী ৭১,২২৮ জন। মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন