আ’লীগ নেতা কাসেমের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক, বাগমারা উপজলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান-এর পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কাসেম প্রামানিক (কছিম) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আলহাজ্ব আবুল কাসেম প্রামানিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
গতকাল শনিবার সকাল ৬ টার দিয়ে বার্ধক্য জনিত কারনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। মরহুম আলহাজ্ব আবুল কাসেম প্রামানিক এর বাড়ি বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। আলহাজ্ব আবুল কাসেম প্রামানিক এর বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।
