১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুম্বাইয়ে জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুম্বাইয়ে জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ভারতের মুম্বাইয়ে পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশে’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এয়াকুব বাদশা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলি বরজাহান, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী মহানগর কমিটির নির্বাহী সভাপতি সুজিত সরকার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, ছাত্রনেতা তামিম সিরাজী, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগররীর আহ্বায়ক মো. কামরুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ নভেম্বর বিশ্বে সন্ত্রাসী হামলার ইতিহাসে এক ভয়াবহতম দিন। ২০০৮ সালের এই দিনে ভারতের মুম্বাই শহরে পাঁচতারাতাজ হোটেলসহ আরো ১২টি স্থানে একযোগে হামলা চালিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসীরা। কেড়ে নিয়েছিলো দেশি-বিদেশিসহ ১৬৬ জন নিরপরাধ মানুষের প্রাণ। সন্ত্রাসীরা পাকিস্তান থেকে সমুদ্রপথে এসে মুম্বাই প্রবেশ করেছিল। ভারতের ইতিহাসে ভয়াবহতম এই হামলার ঘটনার আজ এক যুগ পেরিয়ে গেছে, কিন্তু এখনো সেই ভয়াবহ হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন