জাহাঙ্গীর কবির নানককে রাজশাহী নগর আ’লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক সফরে আসলে তাঁকে গত বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী বিমান বন্দরে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,
রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
