সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

Paris
Update : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

এফএনএস : পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাবিহীন পরমাণু কার্যক্রম অথবা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে আটটি চীনা প্রযুক্তি কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

চীন, জাপান, পাকিস্তান ও সিঙ্গাপুরের মোট ২৭টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজিকেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আমলে এ তালিকাভুক্তির কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে ২০১৯ সালে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েকে এই তালিকাভুক্ত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris