সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় ৩ শেতাঙ্গ দোষী সাব্যস্ত

Paris
Update : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ জুরি আহমাউদ আরবেরিকে হত্যার ঘটনার জন্য তিন জনকে দোষী সাব্যস্ত করছে আদালত। গত বুধবার জর্জিয়ায় ব্রান্সউইক শহরে অভিযুক্ত তিন শ্বেতাঙ্গ পুরুষকে একাধিক খুন ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তরা হলেন, গ্রেগরি ম্যাকমাইকেল, তার ছেলে ট্র্যাভিস এবং তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি সকালে জগিং করার সময় মুসলিম ওই যুবককে চোর সন্দেহে গুলি করে হত্যা করা হয়।

আদালতের এই জুরিতে ৯ শ্বেতাঙ্গ নারী, দুজন শ্বেতাঙ্গ পুরুষ এবং একজন কৃষ্ণাঙ্গ পুরুষ ছিলেন। দুদিন ধরে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর তাদের এই রায় এসেছে। এতে সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। আদালতকে আসামিরা বলেন, তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। কিন্তু বাদী পক্ষের আইনজীবী বলেছে, এই হত্যায় বর্ণবৈষম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। আসামিদের বিরুদ্ধে হত্যা, আক্রমণ ও মিথ্যা বলার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা আরবেরিকে টার্গেট করেছিল।

কারণ সে কৃষ্ণাঙ্গ ছিল। নিরস্ত্র আহমেদ আরবেরি শ্বেতাঙ্গদের হাতে নিহতের ঘটনার ভিডিও গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের।


আরোও অন্যান্য খবর
Paris