সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তার মেয়ের বয়েসী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে অভিনেত্রী শ্রীলেখাকে

Paris
Update : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

এফএনএস : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’Ñস্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। কারণ তার মেয়ের বয়েসী ছেলেরাই তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন! শ্রীলেখা মিত্র তার ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘কী মুশকিল মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! উড়ে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’ মূল ঘটনা হলোÑগত ২৩ নভেম্বর সেজেগুজে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা।

তাতে দেখা যায়, খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। মুখে এক চিলতে হাসি। ছবিটির ক্যাপশনে লিখেন, ‘মেয়ে পছন্দ?’ তারপরই প্রশ্ন উঠে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? তবে কী আবারো সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন! সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন? এসব প্রশ্নের উত্তর জানতে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি।

মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’ এ অভিনেত্রী আরো বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’ ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।


আরোও অন্যান্য খবর
Paris