১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩৫)। তাকে ৫ লিটার চোলাইমদ সহ মহব্বতপুর ইটভাটার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে একই ইউনিয়নের কাজিহাটা গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইন সহ ইসরাফিল হোসেনের ছেলে আফজাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে মচমইল বাজারের একটি চা স্টলে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে ১১ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মাদ্রক সম্রাট লায়েব আলী (৪৩) এবং আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের মোবারক হোসেনের ছেলে নিজাম উদ্দীন (৪৫)। সেই সাথে ঝিকরায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাজা সহ শুকুর আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে নারী নির্যাতন মামলায় উপজেলার দক্ষিণ মাঝগ্রামের সুকায় মৃধার ছেলে আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন